
কেরালাঃ ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে মোট ৮০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম এলাকায়। শনিবার আদালতের এই নির্দেশের কথা জানা গিয়েছে। ধৃত যুবকের সাজা ঘোষণা করেছে মঞ্জেরির পকসো আদালত। অভিযুক্তের নাম নওফাল। তিনি কেরলের কথাকাঞ্চেরি গ্রামের বাসিন্দা। ভারতীয় দণ্ডবিধির ৪৪৯, ৩৬৬, ৩৭৬ (এবি), ৩৭৬ (২) (এন) ও পকসো ধারায় মামলা রুজু করা হয়েছিল।কারাদণ্ডের সাজার পাশাপাশি যুবককে ৩ লক্ষ টাকা জরিমানা দিতেও নির্দেশ দিয়েছেন বিশেষ পকসো আদালতের বিচারক কে রাজেশ।
- “ভারতের সাথে নেপালের সম্পর্ক হিমালয়ের মত অটল, সাগরের মত বিশাল..”
- হিন্দু পরিচয়ে ৬টি বিয়ে..! অসমে পুলিশের জালে জুম্মুদ্দিন
- মায়ের মৃত্যুর পর পিতার লালসার শিকার নাবালিকা কন্যা
- ৫৮ দিনেও নিষ্পত্তি নেই..! স্তব্ধ গোমতী জেলার সমস্ত আদালত..!
- হাতের ‘খাড়ু’ দিয়ে আঘাত করে দ্বাদশ শ্রেণির ছাত্রের মাথা ফাটালো একাদশ শ্রেণির ছাত্র

কিশোরীর বাড়িতে জোর করে ঢুকে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। এর পর কিশোরীকে বেশ কয়েক বার যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ২০২১ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই ঘটনা ঘটে। পরে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তার পরই পাকড়াও করা হয় যুবককে।